SSC GD 2026 রিজনিংয়ের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর (29/04/2026 2nd Shift)
SSC GD পরীক্ষায় রিজনিং (Reasoning) একটি অত্যন্ত স্কোরিং এবং গুরুত্বপূর্ণ বিষয়। এসএসসি জিডির পরীক্ষায় চূড়ান্ত সাফল্য পেতে হলে বিগত বছরের প্রশ্ন (PYQ) সমাধানের কোনো বিকল্প নেই।
আজকের এই পর্বে (Set 1) আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি 29শে এপ্রিল, 2026 সালের দ্বিতীয় শিফটে (2nd Shift) অনুষ্ঠিত SSC GD পরীক্ষায় আসা রিজনিংয়ের প্রশ্ন ও উত্তর।
1. চতুর্থ বর্ণ-গুচ্ছটি যেভাবে তৃতীয় বর্ণ-গুচ্ছের সাথে সম্পর্কিত এবং ষষ্ঠ বর্ণ-গুচ্ছটি যেভাবে পঞ্চম বর্ণ-গুচ্ছের সাথে সম্পর্কিত, একই ভাবে প্রথম বর্ণ-গুচ্ছের সাথে সম্পর্কিত বিকল্পটি চয়ন করুন।
NY : ? :: XW : RP :: AE : UX
- (A) JR
- (B) HP
- (C) FP
- (D) HR
X − 6 = R এবং W − 7 = P
A − 6 = U এবং E − 7 = X
তাই, N − 6 = H এবং Y − 7 = R
2. নিম্নলিখিত প্রশ্নে, বর্ণ-গুচ্ছের সেট দেওয়া হয়েছে। প্রতিটি সেটের বর্ণ-গুচ্ছগুলি কিছু যুক্তি/নিয়ম/সম্পর্ক দ্বারা একই সেটের বর্ণ-গুচ্ছগুলির সাথে সম্পর্কিত। প্রদত্ত বিকল্পগুলি থেকে, বর্ণ-গুচ্ছের একটি সেটটি চয়ন করুন যা একই যুক্তি/নিয়ম/সম্পর্ক অনুসরণ করে।
(NF, QI, TL)
(XO, AR, DU)
- (A) (JM, NN, QS)
- (B) (ZA, CD, FG)
- (C) (YF, YG, BL)
- (D) (VQ, BQ, EW)
NF → QI → TL
N + 3 = Q, F + 3 = I এবং Q + 3 = T, I + 3 = L
XO → AR → DU
X + 3 = A, O + 3 = R এবং A + 3 = D, R + 3 = U
তাই, ZA → CD → FG
Z + 3 = C, A + 3 = D এবং C + 3 = F, D + 3 = G
3. নিচের কোন জোড়া বছরের ক্যালেন্ডার একই রকম?
- (A) 1912 এবং 1923
- (B) 1917 এবং 1923
- (C) 1921 এবং 1925
- (D) 1918 এবং 1924
লিপ ইয়ারের পরের বছরের সাথে 6 বছর যোগ হয়।
তাই, 1917 + 6 = 1923
4. 5 জন শিক্ষক S, G, H, A এবং B একটি সারিতে দক্ষিণ দিকে মুখ করে বসে আছেন (একই ক্রমে না-ও হতে পারে)। B বসেছেন S-এর ঠিক ডানদিকে। A বসেছেন G-এর ডানদিক থেকে চতুর্থ স্থানে। H বসেছেন S-এর বাঁদিকে। সারির ডান প্রান্ত থেকে তৃতীয় স্থানে কে বসে আছেন?
- (A) S
- (B) H
- (C) G
- (D) B
শর্ত অনুযায়ী তাদের বসার ক্রমটি হলো: G, H, S, B, A
তাই ডানদিক থেকে তৃতীয় স্থানে S বসে আছেন।
5. 7 জন বালক A, B, C, D, E, F এবং G একটি সারিতে উত্তর দিকে মুখ করে বসে আছে (একই ক্রমে না-ও হতে পারে)। C-এর ডানদিকে শুধুমাত্র চারজন বালক আছে। A বসেছে C-এর বাঁদিক থেকে দ্বিতীয় স্থানে। E বসেছে D-এর ডানদিক থেকে পঞ্চম স্থানে। B বসেছে G-এর বাঁদিক থেকে দ্বিতীয় স্থানে। নিচের কোন বালকেরা একে অপরের নিকটতম প্রতিবেশী?
- (A) A এবং C
- (B) C এবং F
- (C) G এবং E
- (D) D এবং B
শর্ত অনুযায়ী তাদের বসার ক্রমটি হলো: A, D, C, B, F, G, E
তাই, G ও E একে অপরের নিকটতম প্রতিবেশী
6. প্রদত্ত চারটি বিকল্পে আলাদা শব্দ দেওয়া আছে। 'VEGETATION' শব্দটির অক্ষরগুলি ব্যবহার করে যে শব্দটি গঠন করা যাবে তা চিহ্নিত করুন।
- (A) NEGOTIATED
- (B) NEGATIVES
- (C) VINTAGE
- (D) VOTINGS
NEGOTIATED ❌ — D অক্ষর নেই।
NEGATIVES ❌ — S অক্ষর নেই।
VINTAGE ✅ — সব অক্ষর VEGETATION শব্দে আছে।
VOTINGS ❌ — S অক্ষর নেই।
7. 'ADMINISTRATION' শব্দটির অক্ষরগুলি ব্যবহার করে কোন শব্দটি গঠন করা যাবে না?
- (A) MIND
- (B) RAIN
- (C) ROAD
- (D) ROYAL
ROYAL ❌ — Y অক্ষরটি ADMINISTRATION শব্দে নেই।
8. প্রদত্ত শ্রেণীর লুপ্ত সংখ্যাটি নির্ণয় করুন।
789, 765, 744, 726, ?
- (A) 710
- (B) 711
- (C) 712
- (D) 713
789 − 24 = 765
765 − 21 = 744
744 − 18 = 726
726 − 15 = 711
9. প্রদত্ত শ্রেণীর লুপ্ত সংখ্যাটি নির্ণয় করুন।
608, 592, 576, 560, ?
- (A) 542
- (B) 544
- (C) 546
- (D) 548
608 − 16 = 592
592 − 16 = 576
576 − 16 = 560
560 − 16 = 544
10. প্রদত্ত ক্রমের পরবর্তী সংখ্যাটি নির্ণয় করুন।
4, 11, 38, 159, 806, ?
- (A) 2418
- (B) 5235
- (C) 4030
- (D) 4849
4 × 2 + 3 = 11
11 × 3 + 5 = 38
38 × 4 + 7 = 159
159 × 5 + 11 = 806
806 × 6 + 13 = 4849
11. (::) এর বাম দিকে প্রদত্ত দুটি চিত্র কিছু যুক্তি/নিয়ম/সম্পর্কের সাথে সম্পর্কিত। একই যুক্তি/নিয়ম/সম্পর্কের উপর ভিত্তি করে প্রদত্ত বিকল্পগুলি থেকে (::) এর ডান দিকে অনুপস্থিত চিত্রটি চয়ন করুন।
প্রথম চিত্রে 1ম ও 2য় চিহ্ন এবং 3য় ও 4র্থ চিহ্ন পরস্পর স্থান পরিবর্তন করে দ্বিতীয় চিত্র হয়েছে।
তাই, তৃতীয় চিত্রে 1ম ও 2য় চিহ্ন এবং 3য় ও 4র্থ চিহ্ন পরস্পর স্থান পরিবর্তন করে চতুর্থ চিত্র হবে।
12. (::) এর বাম দিকে প্রদত্ত দুটি চিত্র কিছু যুক্তি/নিয়ম/সম্পর্কের সাথে সম্পর্কিত। একই যুক্তি/নিয়ম/সম্পর্কের উপর ভিত্তি করে প্রদত্ত বিকল্পগুলি থেকে (::) এর ডান দিকে অনুপস্থিত চিত্রটি চয়ন করুন।
প্রথম চিত্রে চার কোণের অক্ষরগুলি ঘড়ির কাঁটার বিপরীতে দিকে একঘর করে স্থান পরিবর্তন করে দ্বিতীয় চিত্র হয়েছে। মাঝের ফাঁকা ত্রিভুজটি কালো হয়েছে।
তৃতীয় চিত্রে চার কোণের চিহ্নগুলি ঘড়ির কাঁটার বিপরীতে দিকে একঘর করে স্থান পরিবর্তন করে চতুর্থ চিত্র হবে। মাঝের ফাঁকা আয়তক্ষেত্রটি কালো হবে
13. দ্বিতীয় বর্ণ-সংখ্যা গুচ্ছটি যেভাবে প্রথম বর্ণ-সংখ্যা গুচ্ছটির সাথে সম্পর্কিত এবং চতুর্থ বর্ণ-সংখ্যা গুচ্ছটি যেভাবে তৃতীয় বর্ণ-সংখ্যা গুচ্ছটির সাথে সম্পর্কিত, একই ভাবে পঞ্চম বর্ণ-সংখ্যা গুচ্ছটির সাথে সম্পর্কিত বিকল্পটি চয়ন করুন।
(বিঃদ্রঃ: সংখ্যাটিকে তার অংকগুলিতে বিভক্ত না করে সম্পূর্ণ সংখ্যাটির উপর গাণিতিক ক্রিয়াকলাপটি সম্পন্ন করা উচিত। যেমন 13 সংখ্যাটি, 13-এর উপর গাণিতিক ক্রিয়াকলাপ করা যেতে পারে, যেমন 13 এ যোগ/বিয়োগ/গুণ করা ইত্যাদি। 13 কে 1 এবং 3 এ বিভক্ত করে 1 এবং 3 এর উপর গাণিতিক ক্রিয়াকলাপ সম্পাদন অনুমোদিত নয়)।
PL446 : OK300 : : KC356 : JB210 : : EZ550 : ?
- (A) DY404
- (B) DA304
- (C) YD604
- (D) YB404
PL − 1 = OK এবং 446 − 146 = 300
KC − 1 = JB এবং 356 − 146 = 210
তাই, EZ − 1 = DY এবং 550 − 146 = 404
14. দ্বিতীয় বর্ণ-সংখ্যা গুচ্ছটি যেভাবে প্রথম বর্ণ-সংখ্যা গুচ্ছটির সাথে সম্পর্কিত এবং চতুর্থ বর্ণ-সংখ্যা গুচ্ছটি যেভাবে তৃতীয় বর্ণ-সংখ্যা গুচ্ছটির সাথে সম্পর্কিত, একই ভাবে পঞ্চম বর্ণ-সংখ্যা গুচ্ছটির সাথে সম্পর্কিত বিকল্পটি চয়ন করুন।
(বিঃদ্রঃ: সংখ্যাটিকে তার অংকগুলিতে বিভক্ত না করে সম্পূর্ণ সংখ্যাটির উপর গাণিতিক ক্রিয়াকলাপটি সম্পন্ন করা উচিত। যেমন 13 সংখ্যাটি, 13-এর উপর গাণিতিক ক্রিয়াকলাপ করা যেতে পারে, যেমন 13 এ যোগ/বিয়োগ/গুণ করা ইত্যাদি। 13 কে 1 এবং 3 এ বিভক্ত করে 1 এবং 3 এর উপর গাণিতিক ক্রিয়াকলাপ সম্পাদন অনুমোদিত নয়)।
KNP80 : NQS280 : : ADI90 : DGL290 : : LVY100 : ?
- (A) ΟΥΒ300
- (B) YBP200
- (C) BZP300
- (D) OYC400
K + 3 = N, N + 3 = Q, P + 3 = S এবং 80 + 200 = 280
A + 3 = D, D + 3 = G, I + 3 = L এবং 90 + 200 = 290
তাই, L + 3 = O, V + 3 = Y, Y + 3 = B এবং 100 + 200 = 300
15. প্রথম সংখ্যাটি যেভাবে দ্বিতীয় সংখ্যার সাথে সম্পর্কিত এবং পঞ্চম সংখ্যাটি যেভাবে ষষ্ঠ সংখ্যার সাথে সম্পর্কিত, একইভাবে চতুর্থ সংখ্যার সাথে সম্পর্কিত বিকল্পটি চয়ন করুন।
(বিঃদ্রঃ: সংখ্যাটিকে তার অংকগুলিতে বিভক্ত না করে সম্পূর্ণ সংখ্যাটির উপর গাণিতিক ক্রিয়াকলাপটি সম্পন্ন করা উচিত। যেমন 13 সংখ্যাটি, 13-এর উপর গাণিতিক ক্রিয়াকলাপ করা যেতে পারে, যেমন 13 এ যোগ/বিয়োগ/গুণ করা ইত্যাদি। 13 কে 1 এবং 3 এ বিভক্ত করে 1 এবং 3 এর উপর গাণিতিক ক্রিয়াকলাপ সম্পাদন অনুমোদিত নয়)।
7817 : 7766 : : ? : 4069 : : 3063 : 3012
- (A) 4119
- (B) 4120
- (C) 4117
- (D) 4124
7817 − 7766 = 51
3063 − 3012 = 51
তাই, 4069 + 51 = 4120
16. চতুর্থ সংখ্যাটি যেভাবে তৃতীয় সংখ্যার সাথে সম্পর্কিত এবং ষষ্ঠ সংখ্যাটি যেভাবে পঞ্চম সংখ্যার সাথে সম্পর্কিত, একইভাবে প্রথম সংখ্যার সাথে সম্পর্কিত বিকল্পটি চয়ন করুন।
(বিঃদ্রঃ: সংখ্যাটিকে তার অংকগুলিতে বিভক্ত না করে সম্পূর্ণ সংখ্যাটির উপর গাণিতিক ক্রিয়াকলাপটি সম্পন্ন করা উচিত। যেমন 13 সংখ্যাটি, 13-এর উপর গাণিতিক ক্রিয়াকলাপ করা যেতে পারে, যেমন 13 এ যোগ/বিয়োগ/গুণ করা ইত্যাদি। 13 কে 1 এবং 3 এ বিভক্ত করে 1 এবং 3 এর উপর গাণিতিক ক্রিয়াকলাপ সম্পাদন অনুমোদিত নয়)।
23 : ? : : 77 : 145 : : 545 : 1081
- (A) 37
- (B) 47
- (C) 39
- (D) 31
77 × 2 − 9 = 145
545 × 2 − 9 = 1081
তাই, 23 × 2 − 9 = 37
17. একটি নির্দিষ্ট সাংকেতিক ভাষায় 'VISE' কে 'WMQA' এবং 'FLIT' কে 'GPGP' হিসেবে লেখা হয়। একই সাংকেতিক ভাষায় 'TWIN' কে কীভাবে লেখা হবে?
- (A) UAGJ
- (B) VBFL
- (C) UBEJ
- (D) SCGI
V + 1 = W, I + 4 = M, S - 2 = Q, E - 4 = A
F + 1 = G, L + 4 = P, I - 2 = G, T - 4 = P
তাই, T + 1 = U, W + 4 = A, I - 2 = G, N - 4 = J
18. একটি নির্দিষ্ট সাংকেতিক ভাষায়, 'CAST' কে '68' এবং 'TAPES' কে '77' হিসেবে লেখা হয়। ওই একই সাংকেতিক ভাষায় 'LOAD' কে কীভাবে লেখা হবে?
- (A) 78
- (B) 79
- (C) 81
- (D) 83
CAST → (24 + 26 + 8 + 7) + 3 = 68
TAPES → (7 + 26 + 11 + 22 + 8) + 3 = 77তাই, LOAD → (15 + 12 + 26 + 23) + 3 = 79
19. একটি অনুপস্থিত পদ সহ একটি ক্রম দেওয়া হয়েছে। প্রদত্ত বিকল্পগুলি থেকে সঠিক বিকল্পটি চয়ন করুন যা ক্রমটিকে সম্পূর্ণ করবে।
ZD82, ?, XB328, WA451, VZ574
- (A) YC205
- (B) XD206
- (C) ZX205
- (D) YD204
Z → Y → X → W → V
D → C → B → A → Z
82 + 123 = 205
20. একটি ঘড়িতে 2:50 এবং 7:20 বাজার সময় মিনিটের কাঁটা এবং ঘণ্টার কাঁটার মধ্যবর্তী কোণগুলি যথাক্রমে J এবং K। J এবং K-এর মধ্যে পার্থক্য (ডিগ্রিতে) কত?
- (A) 30
- (B) 60
- (C) 50
- (D) 45
সময় H:M হলে, কোণের পার্থক্য = \(30 \times H - \frac{11}{2} \times M\)
কোনো কোণ 180°-এর চেয়ে বড় হলে 360° থেকে বিয়োগ করে ক্ষুদ্রতর কোণটি নেব।
2:50 → J = 360° - 215° = 145°
7:20 → K = 100°
তাই, J − K = 145° − 100° = 45°



Social Plugin