বিজ্ঞান গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর (27/11/2025 2nd Shift)
রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (RRB) Group-D পরীক্ষায় General Science (সাধারণ বিজ্ঞান) একটি অত্যন্ত স্কোরিং এবং গুরুত্বপূর্ণ বিষয়। রেলের পরীক্ষায় চূড়ান্ত সাফল্য পেতে হলে বিগত বছরের প্রশ্ন (PYQ) সমাধানের কোনো বিকল্প নেই।
আজকের এই পর্বে (Set 2) আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি 27শে নভেম্বর, 2025 সালের দ্বিতীয় শিফটে (2nd Shift) অনুষ্ঠিত RRB Group-D পরীক্ষায় আসা বিজ্ঞানের প্রশ্ন ও উত্তর।
1. দ্রুত গতির একটি বলকে (ball) ধরার সময় একজন ক্রিকেট খেলোয়াড় তার হাতকে নিচের দিকে নামিয়ে আনেন কেন?
- (A) বলের (ball) ত্বরণ বাড়ানোর জন্য
- (B) বলের (ball) ভরবেগ কমানোর জন্য
- (C) বলের (ball) উপর প্রযুক্ত বল (force) বৃদ্ধি করার জন্য
- (D) আঘাতের সময় বাড়ানোর জন্য যাতে হাতের উপর কম বল (force) প্রযুক্ত হয়
হাত নিচে নামালে বলটি থামতে বেশি সময় নেয় বা আঘাতের সময়কাল বেড়ে যায়। নিউটনের গতিসূত্র অনুযায়ী, সময় বাড়লে বলের পরিবর্তনের হার কমে যায়, ফলে হাতের উপর বল বা আঘাতের মাত্রা কম লাগে। ফুটবলে গোলকিপাররাও দ্রুত গতিতে আসা বল ধরার সময় তাদের হাত পিছনের দিকে সরিয়ে এই কৌশলটি ব্যবহার করে প্রভাব বল কমাতে।
2. একটি ভারী কাঠের ব্লককে একটি রুক্ষ মেঝের উপর ঠেলে দেওয়া হল। প্রযুক্ত বল ধীরে ধীরে বৃদ্ধি করা হল।
• প্রথমে, ব্লকটি সরে না।
• তারপর, একটি নির্দিষ্ট বল প্রয়োগের পর, ব্লকটি সরতে শুরু করে।
• অবশেষে, যখন ব্লকটি চলমান হয়, তখন এটি ধ্রুবক বেগ নিয়ে চলে।
নিচের কোনটি এই তিনটি পর্যায়ে বলের পরিস্থিতি সঠিকভাবে বর্ণনা করে?
- (A) পর্যায় 1-অপ্রতিমিত, পর্যায় 2-অপ্রতিমিত, পর্যায় 3-প্রতিমিত
- (B) পর্যায় 1-অপ্রতিমিত, পর্যায় 2-প্রতিমিত, পর্যায় 3-প্রতিমিত
- (C) পর্যায় 1-প্রতিমিত, পর্যায় 2-অপ্রতিমিত, পর্যায় 3-প্রতিমিত
- (D) পর্যায় 1-প্রতিমিত, পর্যায় 2-প্রতিমিত, পর্যায় 3-অপ্রতিমিত
পর্যায় 1 (প্রতিমিত বল): ব্লকটি সরে না কারণ প্রযুক্ত বল ঘর্ষণ বল দ্বারা পুরোপুরি সমতা পায়।
পর্যায় 2 (অপ্রতিমিত বল): নির্দিষ্ট বল প্রয়োগের পর ব্লকটি সরতে শুরু করে এবং ত্বরান্বিত হয়, যা অপ্রতিমিত বল নির্দেশ করে।
পর্যায় 3 (প্রতিমিত বল): ব্লকটি ধ্রুবক বেগে চলতে থাকায় ত্বরণ থাকে না এবং বলগুলো আবার সমতায় আসে।
3. মূল থেকে উপড়ে ফেলা একটি গাছকে রোদে ফেলে রাখা হয়েছিল। কয়েক ঘন্টা পরে, গাছটি শুকিয়ে দুর্বল হয়ে পড়েছিল। এর সম্ভাব্য কারণ কী হতে পারে?
- (A) জাইলেমের মাধ্যমে জল পরিবহন শুরু হয়েছিল
- (B) জাইলেমের মাধ্যমে খাদ্যের স্থানান্তরণ বন্ধ হয়ে গিয়েছিল
- (C) জাইলেমের মাধ্যমে জল পরিবহন বন্ধ হয়ে গিয়েছিল
- (D) ফ্লোয়েমের মাধ্যমে খাদ্যের স্থানান্তরণ শুরু হয়েছিল
গাছটি মাটি থেকে আলগা হয়ে যাওয়ায় মূল জল ও খনিজ লবণ শোষণ করতে পারেনি। জাইলেম নালিকাগুলোর মাধ্যমে পাতায় জল পৌঁছানো সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। রোদের তাপে বাষ্পমোচনের ফলে পাতার জলেও টান পড়ে এবং দ্রুত জল শুকিয়ে গাছটি দুর্বল হয়ে পড়ে।
4. ধাতুর অপক্ষয় প্রক্রিয়ায় কী ঘটে?
- (A) কম অপমাত্রায় ধাতু গলে যায়
- (B) অ্যাসিডের সঙ্গে বিক্রিয়ার মাধ্যমে ধাতুগুলির ওজন বৃদ্ধি পায়
- (C) ধাতুগুলি স্থায়ীভাবে তাদের রঙ পরিবর্তন করে
- (D) পরিবেশগত উপাদানগুলির সঙ্গে বিক্রিয়ার মাধ্যমে ধাতুগুলি তাদের অক্সাইড, সালফাইড বা কার্বনেটে রূপান্তরিত হয়
আর্দ্রতা ও অক্সিজেনের প্রভাবে ধাতু ক্ষয়ে যায়। ধাতু ধীরে ধীরে তার আসল গুণ হারিয়ে নষ্ট হয়ে যায়। লোহার ক্ষেত্রে একে মরিচা পড়া বলা হয়।
5. জীবের যৌন জননের সঠিক বৈশিষ্ট্য কোনটি?
- (A) এটি প্রচুর সংখ্যক অপত্য জীব সৃষ্টি করে।
- (B) এটি অপত্য জীবের মধ্যে দুই জনিত জীবের DNA একত্রিত করে।
- (C) এটি কেবলমাত্র একজন জনিত্ব জীবের DNA, অপত্য জীবের মধ্যে প্রেরণ করে।
- (D) এটি জনিত্ব জীবের/জীবদের মতোই অপত্য জীব সৃষ্টি করে।
যৌন জনন হলো একটি জৈবিক প্রক্রিয়া যাতে একটি জাইগোট গঠনের জন্য পুং এবং স্ত্রী জনন কোষের মিলন ঘটে, যা শেষ পর্যন্ত একটি নতুন জীবে পরিণত হয়। এর ফলে অপত্য জীভে পিতা ও মাতা উভয়ের জিনের মিশ্রণ বা সমন্বয় হয়।
6. নিম্নোক্ত কোনটি বৃদ্ধি পেলে, একটি পরিবাহীর রোধ বৃদ্ধি পাবে?
(i) পরিবাহীর তাপমাত্রা
(ii) পরিবাহীর দৈর্ঘ্য
(iii) পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল
- (A) উভয় (ii) এবং (iii)
- (B) শুধুমাত্র (iii)
- (C) উভয় (i) এবং (ii)
- (D) শুধুমাত্র (i)
পরিবাহীর তাপমাত্রা (i): তাপমাত্রা বাড়লে পরিবাহীর ভেতরের ইলেকট্রনগুলোর গতি ও পরমাণুর কম্পন বাড়ে, যা রোধ বাড়িয়ে দেয়।
পরিবাহীর দৈর্ঘ্য (ii): রোধ দৈর্ঘ্যের সমানুপাতিক (\(R \propto l\)), তাই দৈর্ঘ্য বাড়লে রোধও বাড়ে।
প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল (iii): ক্ষেত্রফল বাড়লে রোধ কমে (\(R \propto \frac{1}{A}\)), তাই এটি বৃদ্ধি পেলে রোধ বাড়ে না।
7. নূতন কার্তেসীয় চিহ্নের রীতি অনুসারে, একটি আলোক রশ্মি বস্তু থেকে লেন্সে আপতিত হওয়ার ক্ষেত্রে বস্তুটিকে সর্বদা এমন ভাবে স্থাপন করা হয় ________।
- (A) যাতে বস্তুটি লেন্সের বাম দিকে থাকে
- (B) যাতে বস্তুটির দূরত্ব (u) সর্বদা ধনাত্মক হয়
- (C) যাতে বস্তুটি সর্বদা প্রধান অক্ষের উপরে থাকে
- (D) যাতে আলোক রশ্মি ডান দিক থেকে লেন্সের উপর আপতিত হয়
নূতন কার্তেসীয় চিহ্নের রীতি অনুসারে আলোক রশ্মি বস্তু থেকে লেন্সে আপতিত হওয়ার ক্ষেত্রে বস্তুটিকে সর্বদা লেন্সের বাম দিকে স্থাপন করা হয়, যাতে বস্তুটির দূরত্ব (u) সর্বদা ঋণাত্মক হয়। নিয়ম অনুযায়ী আলো সর্বদা বাম দিক থেকে ডান দিকে আপতিত হয়।
8. নিচের কোন বিকল্পটি বংশানুসরণ সম্পর্কে মেন্ডেলের সিদ্ধান্তকে ঠিকভাবে উপস্থাপন করে?
- (A) প্রতিটি প্রলক্ষণ একটি প্রভাবক দ্বারা নিয়ন্ত্রিত হয়।
- (B) প্রতিটি প্রলক্ষণ একটি ক্রোমোজোম দ্বারা নিয়ন্ত্রিত হয়।
- (C) প্রতিটি প্রলক্ষণ দুটি প্রভাবক দ্বারা নিয়ন্ত্রিত হয়।
- (D) প্রতিটি প্রলক্ষণ তিনটি জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়।
মেন্ডেলের সিদ্ধান্ত অনুযায়ী, জীবের প্রতিটি চরিত্র বা প্রলক্ষণ (trait) নিয়ন্ত্রণের জন্য এক জোড়া বা দুটি ফ্যাক্টর বা প্রভাবক (যা বর্তমানে অ্যালিল বা জিন নামে পরিচিত) কাজ করে।
9. নিচে উল্লিখিত পদার্থের পরিমাপযোগ্য ধর্ম এবং তার SI এককের কোন জোড়াটি ঠিক?
- (A) তাপমাত্রা - ক্যালোরি
- (B) ঘনত্ব - প্রতি ঘনমিটারে কিলোগ্রাম
- (C) আয়তন - ঘন সেন্টিমিটার
- (D) চাপ - নিউটন
ঘনত্বের SI একক হলো কেজি প্রতি ঘনমিটার (kg/m³)।
তাপমাত্রার SI এর একক কেলভিন।
আয়তনের SI একক ঘনমিটার।
চাপের SI একক প্যাসকেল বা নিউটন প্রতি বর্গমিটার (N/m²)।
নিউটন বলের SI একক।
ক্যালোরি তাপের cgs একক।
10. \({}_{18}^{40}\text{Ar}\) এবং \({}_{20}^{40}\text{Ca}\) হল একজোড়া ________।
- (A) আইসোটোপ
- (B) আইসোটোন
- (C) আইসোইলেকট্রনিক
- (D) আইসোবার
আইসোবার হলো বিভিন্ন মৌলের সেইসব পরমাণু যাদের ভর সংখ্যা (A) সমান কিন্তু পারমাণবিক সংখ্যা (Z) ভিন্ন।
প্রদত্ত জোড়াটিতে: \({}_{18}^{40}\text{Ar}\): পারমাণবিক সংখ্যা = 18, ভর সংখ্যা = 40
\দ্বিতীয় জোড়াটিতে: ({}_{20}^{40}\text{Ca}\): পারমাণবিক সংখ্যা = 20, ভর সংখ্যা = 40
যেহেতু উভয়েরই ভর সংখ্যা সমান (40) কিন্তু পারমাণবিক সংখ্যা ভিন্ন (18 এবং 20), তাই তারা হলো আইসোবার।
আইসোটোপ: একই পারমাণবিক সংখ্যা কিন্তু ভিন্ন ভর সংখ্যা।
আইসোটোন: নিউট্রন সংখ্যা সমান কিন্তু পারমাণবিক সংখ্যা ভিন্ন।
11. হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে ধাতব সোডিয়াম কার্বোনেটের বিক্রিয়া এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে ধাতব সোডিয়াম বাইকার্বোনেটের বিক্রিয়ায় নিম্নোক্ত কোনটি একটি সাধারণ বিষয়?
- (A) সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন হয়
- (B) কার্বন মনোক্সাইড নির্গত হয়
- (C) হাইড্রোজেন কার্বনেট উৎপন্ন হয়
- (D) হাইড্রোজেন গ্যাস নির্গত হয়
হাইড্রোক্লোরিক অ্যাসিডের (HCl) সঙ্গে সোডিয়াম কার্বনেটের (\(\text{Na}_{2}\text{CO}_{3}\)) বিক্রিয়া এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে সোডিয়াম বাইকার্বনেটের (\(\text{NaHCO}_{3}\)) বিক্রিয়ার একটি সাধারণ বিষয় হলো সোডিয়াম ক্লোরাইড (NaCl), জল (\(\text{H}_{2}\text{O}\)) এবং কার্বন ডাই অক্সাইড (\(\text{CO}_{2}\)) গ্যাস উৎপন্ন হয়।
সোডিয়াম কার্বনেটের সঙ্গে বিক্রিয়া:
\(\text{Na}_{2}\text{CO}_{3}+2\text{HCl}\rightarrow 2\text{NaCl}+\text{H}_{2}\text{O}+\text{CO}_{2}\uparrow \)
সোডিয়াম বাইকার্বনেটের সঙ্গে বিক্রিয়া:
\(\text{NaHCO}_{3}+\text{HCl}\rightarrow \text{NaCl}+\text{H}_{2}\text{O}+\text{CO}_{2}\uparrow \)
12. আকরিক থেকে খনিজমল অপসারণের জন্য ব্যবহৃত প্রক্রিয়াগুলি, খনিজমল এবং আকরিকের কোন ধর্মের মধ্যে পার্থক্যের ভিত্তিতে ঘটে?
- (A) রাসায়নিক বা ভৌত ধর্ম
- (B) কেবল ভৌত ধর্ম
- (C) কেবল রাসায়নিক ধর্ম
- (D) প্রতিসরাঙ্ক
আকরিক থেকে খনিজমল বা গ্যাং (gangue) অপসারণের পদ্ধতিগুলি (যেমন ঘনীভবন বা সমৃদ্ধিকরণ) আকরিক ও অপদ্রব্যের ভৌত (যেমন ঘনত্ব, চৌম্বক ধর্ম) অথবা রাসায়নিক (যেমন দ্রবণীয়তা, ফ্লাক্সের সাথে বিক্রিয়া) ধর্মের পার্থক্যের ওপর ভিত্তি করে নির্ধারিত হয়।
13. গ্যাসের উপর চাপ বৃদ্ধির ফলে নিচের কোন ঘটনাটি ঘটে?
- (A) আন্তঃকণা স্থান (inter-particle space) বৃদ্ধি
- (B) আন্তঃকণা স্থান (inter-particle space) হ্রাস
- (C) গতিশক্তি বৃদ্ধি
- (D) গ্যাসের বাষ্পীভবন
চাপের প্রভাব:- কণাগুলোর মাঝের দূরত্ব কমে যায়। গ্যাসের আয়তন কমে যায়। কণাগুলো একে অপরের খুব কাছাকাছি চলে আসে।
14. যদি একটি তারের দৈর্ঘ্য দ্বিগুণ করা হয় এবং এর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল অর্ধেক করা হয়, তাহলে তারটির রোধ _______ হবে।
- (A) প্রকৃত রোধের এক-চতুর্থাংশ
- (B) প্রকৃত রোধের দ্বিগুণ
- (C) প্রকৃত রোধের অর্ধেক
- (D) প্রকৃত রোধের চারগুণ
রোধের সূত্র: \(R = \rho \frac{l}{A}\) (এখানে \(R\) হলো রোধ, \(\rho \) হলো উপাদানের রোধাঙ্ক, \(l\) হলো দৈর্ঘ্য এবং \(A\) হলো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল)।
দৈর্ঘ্য দ্বিগুণ করা হলে নতুন দৈর্ঘ্য \(l' = 2l\) হয়।
প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল অর্ধেক করা হলে নতুন ক্ষেত্রফল \(A' = \frac{A}{2}\) হয়।
নতুন রোধ \(R' = \rho \frac{2l}{A/2} = 4 \left(\rho \frac{l}{A}\right) = 4R\) হয়।
15. জীবদেহে কোষ প্রাচীরের অবস্থান কোথায়?
- (A) উদ্ভিদ কোষের প্লাজমা পর্দার ঠিক বাইরে
- (B) প্রাণী কোষের প্লাজমা পর্দার ঠিক ভেতরে
- (C) উদ্ভিদ কোষের প্লাজমা পর্দার ঠিক ভেতরে
- (D) প্রাণী কোষের প্লাজমা পর্দার ঠিক বাইরে
কোষ প্রাচীর কেবল উদ্ভিদ কোষে থাকে, প্রাণী কোষে কোষ প্রাচীর থাকে না। এটি কোষপর্দা বা প্লাজমা মেমব্রেনের ঠিক বাইরে জালের মতো ঘিরে থাকে। এটি কোষকে নির্দিষ্ট আকৃতি দেয় এবং বাইরের আঘাত থেকে রক্ষা করে।
16. গাঢ় সালফিউরিক অ্যাসিডকে তীব্র জলাকর্ষী বিকারক হিসেবে বিবেচনা করা যেতে পারে কারণ এটি ________ থেকে জল অপসারণ করে।
- (A) অ্যামোনিয়া গ্যাস
- (B) গ্লুকোজ
- (C) প্রোপেন
- (D) সোডিয়াম হাইড্রোক্সাইড
গাঢ় সালফিউরিক অ্যাসিড একটি তীব্র জলাকর্ষী (জল শোষণকারী) বিকারক, যা গ্লুকোজ (\(\text{C}_6\text{H}_{12}\text{O}_6\)) অণু থেকে জল অপসারণ করে কালো কার্বন বা কার্বনের অবশেষ তৈরি করে। গ্লুকোজের সাথে গাঢ় \(\text{H}_2\text{SO}_4\) যুক্ত করলে এটি গ্লুকোজ অণু থেকে সমস্ত হাইড্রোজেন ও অক্সিজেন পরমাণু জল (\(\text{H}_2\text{O}\)) হিসেবে টেনে বের করে নেয়। এই প্রক্রিয়ায় গ্লুকোজ থেকে জল অপসারিত হয়ে কেবল কালো রঙের কার্বন পড়ে থাকে।
17. উত্তল লেন্সকে, অভিসারী লেন্স বলা হয় কেন?
- (A) কারণ, এটি সমান্তরাল রশ্মিগুলিকে একটি ফোকাস বিন্দুতে অভিসৃত করে (to a focus at a point)I
- (B) কারণ, এটি আলোক রশ্মিগুলিকে একেবারেই বাঁকায় না।
- (C) কারণ, এটি সর্বদা অসদবিম্ব গঠন করে।
- (D) কারণ, এটি আলোক রশ্মিগুলিকে একে অপরের থেকে দূরে অপসৃত করে।
উত্তল লেন্স মাঝখানে মোটা এবং দুই প্রান্তে পাতলা হয়। উত্তল লেন্সের মধ্যে দিয়ে যাওয়ার সময় আলোর রশ্মিগুলোকে একসাথে ম্রিয়মান বা একত্রিত করা। সমান্তরাল আলোর রশ্মি লেন্সের ওপর পড়লে তারা প্রতিসরণের পর একটি বিশেষ বিন্দুতে মিলিত (অভিসৃত) হয়, তাই একে অভিসারী লেন্স বলে।
18. একটি বস্তুকে 78.4m উচ্চতা থেকে ফেলা হল। ভূমিকে স্পর্শ করতে বস্তুটির কত সময় লাগবে? (g = 9.8 m/s²)
- (A) 5 সেকেন্ড
- (B) 6 সেকেন্ড
- (C) 4 সেকেন্ড
- (D) 2 সেকেন্ড
প্রাথমিক বেগ, u = 0 m/s (যেহেতু বস্তুটি উপর থেকে ফেলা হয়েছে)
উচ্চতা, h = 78.4 m
অভিকর্ষজ ত্বরণ, g = 9.8 m/s²
সময়, t = ?
আমরা জানি, মুক্তভাবে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে গতির সমীকরণটি হলো: \(h=ut+\frac{1}{2}gt^{2}\)
মান বসিয়ে পায়: \(78.4 = 0 + \frac{1}{2} \times 9.8 \times t^2\)
\(t = 4\) সেকেন্ড
19. নিচের পদ্ধতিগুলির মধ্যে কোনটি ফসলের জন্য জলের প্রাপ্যতা উন্নত করতে সেচের ক্ষেত্রে নতুন উদ্যোগের অংশ?
- (A) ড্রিপ সেচ এবং শস্যাবর্তন
- (B) জৈব সার এবং রাসায়নিক স্প্রে
- (C) স্প্রিংকলার সেচ ও ভূমি কর্ষণ
- (D) বৃষ্টির জল সংরক্ষণ এবং জলাধার ব্যবস্থাপনা
বৃষ্টির জল সংরক্ষণ: বৃষ্টির অতিরিক্ত জল ধরে রেখে পরে সেচের কাজে ব্যবহার করা হয়।
জলাধার ব্যবস্থাপনা: পুকুর বা বাঁধ তৈরি করে জল জমিয়ে রেখে ফসল চাষে জলের অভাব দূর করা হয়।
20. প্রাণিদের যোগ কলায়, মেদ কোশগুলি (fat cells) সজ্জিত হয়ে লোবিউল (lobules) তৈরি করে। এগুলি ________ এর বিভাজন দ্বারা পৃথক হয়।
- (A) হলুদ তন্তু এবং লিম্ফ
- (B) স্কেলেটল তন্ত্র এবং কন্ডরা
- (C) কোলাজেন এবং ইলাস্টিন তন্ত্র
- (D) জালকাকার তন্তু এবং প্লাজমা
প্রাণীদের যোগ কলায় (connective tissue), ফ্যাট সেল বা মেদ কোশগুলি লোবিউল (lobules) তৈরির সময় কোলাজেন এবং ইলাস্টিন তন্তুর (collagen and elastin fibers) তৈরি বিভাজন প্রাচীর দ্বারা একে অপরের থেকে পৃথক থাকে। এই কোলাজেন ও ইলাস্টিন তন্তু মেদ কলার লোবিউল গুলিকে যান্ত্রিক দৃঢ়তা ও স্থিতিস্থাপকতা প্রদান করে।
21. মটর গাছ অন্যান্য গাছে আরোহণের জন্য কোন কাঠামো ব্যবহার করে?
- (A) লতা [Runner]
- (B) আকর্ষ [Tendrils]
- (C) শোষক [Sucker]
- (D) বিটপ [Shoot]
আকর্ষ [Tendrils]: মটর গাছের পাতা বা পাতার অংশ বিশেষ সরু, স্প্রিং-এর মতো আকর্ষে রূপান্তরিত হয়। এটি কোনো শক্ত অবলম্বনকে জড়িয়ে ধরে গাছকে ওপরে উঠতে বা আরোহণ করতে সাহায্য করে।
লতা [Runner]: এগুলো মাটির সমান্তরালে অনুভূমিকভাবে বৃদ্ধি পায় (যেমন- থানকুনি, দূর্বা ঘাস) এবং নতুন উদ্ভিদের জন্ম দেয়, আরোহণে সাহায্য করে না। শোষক [Sucker]: এটি এক ধরণের রূপান্তরিত ভূনিম্নস্থ কাণ্ড (যেমন- চন্দ্রমল্লিকা, বাঁশ), যা মাটি ফুঁড়ে নতুন কাণ্ড তৈরি করে।
বিটপ [Shoot]: উদ্ভিদের মাটির উপরের অংশকে (কাণ্ড, পাতা, ফুল ইত্যাদি) সামগ্রিকভাবে বিটপ বলা হয়।
22. নিচের কোনটি শব্দোত্তর শব্দের (ultrasound) কাজ নয়?
- (A) মেডিকেল ইমেজ প্রস্তুত করা
- (B) ধাতব ব্লকের ফাটল শনাক্ত করা
- (C) সাধারণ শ্রবণক্ষমতা পরীক্ষা করা
- (D) জিনিসপত্র পরিষ্কার করা
শব্দোত্তর শব্দের ব্যবহার ও কাজ
মেডিকেল ইমেজ: শরীরের ভেতরের অঙ্গের ছবি তুলতে এটি ব্যবহার করা হয়।
ধাতব ব্লকের ভেতরে কোনো ফাটল বা ত্রুটি আছে কি না তা দেখতে এটি কাজে লাগে।
ছোট ও সূক্ষ্ম জিনিসপত্র পরিষ্কার করতে এর কম্পন ব্যবহার করা হয়।
23. রাসায়নিক শক্তিকে তাপ শক্তিতে রূপান্তরিত করার সর্বোত্তম উদাহরণ কোনটি?
- (A) সৌর কুকারে খাবার গরম করা
- (B) একটি ব্যাটারির দ্বারা বাল্ব জ্বালানো
- (C) কাঠের দহন
- (D) বিদ্যুৎ ব্যবহার করে মোটর চালানো
কাঠের দহন: কাঠে সঞ্চিত রাসায়নিক শক্তি পুড়ে সরাসরি তাপ ও আলো শক্তিতে রূপান্তরিত হয়।
সৌর কুকার: আলোক শক্তিকে তাপে রূপান্তর করে।
ব্যাটারি ও বাল্ব: রাসায়নিক শক্তি প্রথমে বিদ্যুৎ শক্তিতে এবং পরে আলো ও তাপে বদলায়।
মোটর: বিদ্যুৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করে।
24. একটি এককোশী জীবের ক্ষেত্রে অভিন্ন জিনগত উপাদান সম্বলিত দুটি সমান অপত্য কোশে বিভাজনকে কী বলা হয়?
- (A) দ্বি-বিভাজন
- (B) রেণু উৎপাদন
- (C) মিলন
- (D) কোরকদগম
দ্বি-বিভাজন: এই প্রক্রিয়ায় একটি মাতৃকোশ সমান দুভাগে বিভক্ত হয়ে দুটি নতুন অপত্য কোশ তৈরি করে। (যেমন- অ্যামিবা)।
রেণু উৎপাদন: এটি অজৈব জনন পদ্ধতি যেখানে রেণু বা স্পোরের মাধ্যমে বংশবৃদ্ধি ঘটে।(যেমন- ফার্ন)
কোরকোদগম: এই প্রক্রিয়ায় মাতৃদেহে একটি কুঁড়ি বা কোরক তৈরি হয়, যা পরে বিচ্ছিন্ন হয়ে নতুন জীব গঠন করে। (যেমন- ইস্ট)
25. কার্বনের যে ধর্ম (গুলি) তার বিপুল সংখ্যক জৈব যৌগ গঠনে সাহায্য করে, তা হল ________।
- (A) কেবল ক্যাটিনেশন
- (B) দ্রাব্যতা
- (C) কেবল চতুঃযোজ্যতা
- (D) চতুঃযোজ্যতা এবং ক্যাটিনেশন উভয়ই
চতুঃযোজ্যতা: কার্বনের যোজ্যতা চার, অর্থাৎ এটি একসঙ্গে অন্য চারটি পরমাণুর সঙ্গে যুক্ত হতে পারে।
ক্যাটিনেশন: কার্বন পরমাণু নিজেদের মধ্যে সমযোজী বন্ধন তৈরি করে লম্বা শিকল বা বলয় বানাতে পারে।

Social Plugin