RRB Group-D General Science PYQ in Bengali | রেলের বিগত বছরের প্রশ্নোত্তর | Set 3

বিজ্ঞান গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর (27/11/2025 3rd Shift)

রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (RRB) Group-D পরীক্ষায় General Science (সাধারণ বিজ্ঞান) একটি অত্যন্ত স্কোরিং এবং গুরুত্বপূর্ণ বিষয়। রেলের পরীক্ষায় চূড়ান্ত সাফল্য পেতে হলে বিগত বছরের প্রশ্ন (PYQ) সমাধানের কোনো বিকল্প নেই।
আজকের এই পর্বে (Set 3) আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি 27শে নভেম্বর, 2025 সালের তৃতীয় শিফটে (3rd Shift) অনুষ্ঠিত RRB Group-D পরীক্ষায় আসা বিজ্ঞানের প্রশ্ন ও উত্তর।

1. নিচের কোন জৈব যৌগটি সম্পৃক্ত?

  • (A) ব্রোমোপ্রোপেন
  • (B) প্রোপাইন
  • (C) প্রোপিন
  • (D) 2-ব্রোমোপ্রোপিন
(A) ব্রোমোপ্রোপেন

ব্রোমোপ্রোপেন একটি সম্পৃক্ত জৈব যৌগ কারণ এর কার্বন-কার্বন শিকলে শুধুমাত্র একক বন্ধন (C-C) থাকে। অন্য বিকল্পগুলো (প্রোপাইন, প্রোপিন এবং 2-ব্রোমোপ্রোপিন) অসম্পৃক্ত, কারণ সেগুলোতে কার্বন-কার্বন দ্বিবন্ধন বা ত্রিবন্ধন আছে।

2. একটি গাড়ি স্থিরাবস্থা থেকে চলতে শুরু করে এবং 5 সেকেন্ডের জন্য গাড়িটির 2 m/s² হারে সুষম ত্বরণ ঘটে। গাড়িটির চূড়ান্ত বেগ কত?

  • (A) 20 m/s
  • (B) 10 m/s
  • (C) 15 m/s
  • (D) 5 m/s
(B) 10 m/s

এখানে, প্রাথমিক বেগ (u)= 0 m/s (স্থিরাবস্থা)
ত্বরণ (a)= 2 m/s²
সময় (t)= 5 s
চূড়ান্ত বেগ (v) = ?
সূত্র অনুযায়ী, v=u+at
v=0+2×5 =10 m/s

3. অক্সিজেনের মতো ক্ষুদ্র অণুগুলি কেন সহজেই কোশ ঝিল্লির মধ্য দিয়ে প্রবেশ করতে পারে, কিন্তু স্টার্চ বা প্রোটিনের মতো বড়ো অণুগুলি পারে না?

  • (A) কোশের পর্দা কিছু বাছাই করা পদার্থকে প্রবেশ করতে দেয়।
  • (B) ছোটো অণুগুলির ভেদ করে প্রবেশ করার জন্য বিশেষ শক্তি থাকে।
  • (C) কোশ পর্দা অনমনীয়।
  • (D) প্রবেশ করার জন্য বড়ো অণুগুলিকে ভেঙে ছোটো অনুতে পরিণত হতে হয়।
(A) কোশের পর্দা কিছু বাছাই করা পদার্থকে প্রবেশ করতে দেয়।

কোশ পর্দা একটি বৈষম্যমূলক ভেদ্য পর্দা হওয়ায় অক্সিজেন ও কার্বন ডাই-অক্সাইডের মতো ক্ষুদ্র ও অমেরু অণুগুলো সহজে ব্যাপন প্রক্রিয়ায় পার হতে পারে, কিন্তু স্টার্চ বা প্রোটিনের মতো বড় অণুগুলো পার হতে পারে না।

4. নিচের কোনটি গ্যাসের বৈশিষ্ট্য?

  • (A) সংকোচনশীল কিন্তু ফ্লুইড নয়
  • (B) নির্দিষ্ট আকৃতি এবং আয়তন
  • (C) কোনো নির্দিষ্ট আকৃতি নেই এবং কোনো নির্দিষ্ট আয়তন নেই
  • (D) কোনো নির্দিষ্ট আকৃতি নেই কিন্তু নির্দিষ্ট আয়তন আছে
(C) কোনো নির্দিষ্ট আকৃতি নেই এবং কোনো নির্দিষ্ট আয়তন নেই

গ্যাসের কোনো নির্দিষ্ট আকৃতি নেই এবং কোনো নির্দিষ্ট আয়তন নেই। গ্যাস যে পাত্রে রাখা হয়, সেই পাত্রের পুরো জায়গা দখল করে নেয়।

5. তরলের একটি নির্দিষ্ট আয়তন থাকলেও, নির্দিষ্ট কোনো আকৃতি নেই নিচের কোন পর্যবেক্ষণটি এই বিবৃতিটিকে নির্দেশ করে?

  • (A) বাতাস প্রসারিত হয়ে সমগ্র পাত্রটিকে পরিপূর্ণ করে।
  • (B) একটি নিরেট লোহার ব্লকের আকৃতি, যে কোনো পাত্রে রাখা হ'লে অপরিবর্তিত থাকে।
  • (C) জলকে যে পাত্রে রাখা হয় সেই পাত্রের আকৃতি ধারণ করে, কিন্তু তার আয়তন একই থাকে।
  • (D) একটি স্পঞ্জকে চাপলে তার আকৃতি পরিবর্তিত হয়।
(C) জলকে যে পাত্রে রাখা হয় সেই পাত্রের আকৃতি ধারণ করে, কিন্তু তার আয়তন একই থাকে।

জল বা যেকোনো তরল যে পাত্রে রাখা হয়, ঠিক সেই পাত্রের আকার বা আকৃতি নেয়। পাত্র বদলালেও তরলের মোট পরিমাপ বা আয়তন একই থাকে।

6. নিম্নোক্ত কোন কোষীয় অঙ্গাণুর ATP-উৎপাদনকারী রাসায়নিক বিক্রিয়ার জন্য পর্যাপ্ত পৃষ্ঠতল রয়েছে?

  • (A) কোষপ্রাচীর
  • (B) লাইসোজোম
  • (C) কোষগহ্বর
  • (D) মাইটোকন্ড্রিয়া
(D) মাইটোকন্ড্রিয়া

মাইটোকন্ড্রিয়ার ভিতরের পর্দাটি ভাঁজ হয়ে থাকে। এই ভাঁজগুলোর নাম ক্রিস্টি। ক্রিস্টি কোষের শক্তির উৎস ATP তৈরির রাসায়নিক কাজের জন্য অনেক বেশি জায়গা দেয়।

7. 'm' kg ভরের একটি বস্তুকে পৃথিবী পৃষ্ঠ থেকে 'h' m উচ্চতায় রাখা হয়। এই বস্তুটিতে সঞ্চিত স্থিতিশক্তি কত হবে?

  • (A) mh/g
  • (B) m²gh
  • (C) mgh
  • (D) hg/m
(C) mgh

স্থিতিশক্তি (\(E_{p}\))= ভর × অভিকর্ষজ ত্বরণ × উচ্চতা =mgh

8. তড়িৎ শক্তি, ক্ষমতা এবং সময়ের মধ্যে সম্পর্ক কী?

  • (A) শক্তি = ক্ষমতা + সময়
  • (B) শক্তি = সময় - ক্ষমতা
  • (C) শক্তি = ক্ষমতা / সময়
  • (D) শক্তি = ক্ষমতা × সময়
(D) শক্তি = ক্ষমতা × সময়

বৈদ্যুতিক শক্তি, ক্ষমতা এবং সময়-এর মধ্যে সম্পর্ক এই সমীকরণ দ্বারা প্রদত্ত: শক্তি (E) = ক্ষমতা (P) × সময় (T)।
শক্তি হল একটি নির্দিষ্ট সময় ধরে মোট ব্যবহৃত ক্ষমতা। সহজ কথায়, কাজ করার সামর্থ্যকেই শক্তি বলে, আর ক্ষমতা হলো কাজ করার হার।

9. সাধারণত কোন ট্রফিক স্তরে জীবের সংখ্যা সবচেয়ে কম হয়?

  • (A) গৌণ খাদক
  • (B) প্রগৌণ খাদক
  • (C) প্রাথমিক খাদক
  • (D) উৎপাদক
(B) প্রগৌণ খাদক

সাধারণত প্রগৌণ খাদক (বা সর্বোচ্চ খাদক) ট্রফিক স্তরে জীবের সংখ্যা সবচেয়ে কম হয়, কারণ শক্তির পরিমাণ কমে যাওয়ায় এই স্তরের প্রাণীরা সবচেয়ে কম সংখ্যায় টিকে থাকে। প্রতি স্তরে শক্তি দশ শতাংশ (10%) হারে কমে।

10. চাঁদে কোনো বস্তুর ওজন, পৃথিবীর তুলনায় কম হয় কেন?

  • (A) চাঁদে অভিকর্ষজ ত্বরণ কম হয়
  • (B) চাঁদের কোনো বায়ুমণ্ডল নেই
  • (C) চাঁদের ভর পৃথিবীর ভরের সমান
  • (D) চাঁদে বস্তুটির ভর হ্রাস পায়
(A) চাঁদে অভিকর্ষজ ত্বরণ কম হয়

ওজন হলো ভর ও অভিকর্ষজ ত্বরণের গুণফল (W=mg)। চাঁদের ভর ও আকার পৃথিবীর চেয়ে কম হওয়ায় সেখানে অভিকর্ষজ ত্বরণ বা মাধ্যাকর্ষণ শক্তির মান পৃথিবীর মাত্র \(\frac{1}{6}\)। তাই চাঁদে কোনো বস্তুর ওজনও কমে যায়।
ভর হলো বস্তুর মূল পদার্থের পরিমাণ। স্থানভেদে ভর কখনো পরিবর্তন হয় না। তাই চাঁদে বস্তুর ভর একই থাকে।

11. কার্বন ডাইঅক্সাইডকে চুনজলের মধ্য দিয়ে প্রবাহিত করলে ________ অধঃক্ষিপ্ত হয়।

  • (A) \(\mathrm{Ca(HCO_3)_2}\)
  • (B) \(\mathrm{Ca(OH)_2}\)
  • (C) \(\mathrm{CaSO_4}\)
  • (D) \(\mathrm{CaCO_3}\)
(D) \(\mathrm{CaCO_3}\)

চুনজলের (\(Ca(OH)_2\)) মধ্য দিয়ে কার্বন ডাইঅক্সাইড (\(CO_{2}\)) গ্যাস চালনা করলে ক্যালসিয়াম কার্বনেট (\(CaCO_{3}\)) তৈরি হয়। ক্যালসিয়াম কার্বনেট জলে অদ্রবণীয়। তাই এটি সাদা অধঃক্ষেপ হিসেবে নিচে জমা হয়। এই সাদা অধঃক্ষেপের কারণেই চুনজল দুধের মতো ঘোলা দেখায়।

12. নিম্নোক্ত কোন উদ্ভিদ পাতার কিনারা বরাবর কোরকোদগমের মাধ্যমে অযৌনভাবে প্রজনন করে?

  • (A) স্পাইরোগাইরা
  • (B) ব্রায়োফাইলাম
  • (C) আম
  • (D) হাইড্রা
(B) ব্রায়োফাইলাম

ব্রায়োফাইলাম উদ্ভিদের (যেমন:- পাথরকুচি) পাতার কিনারা বরাবর খাঁজে অস্থানিক মুকুল বা কোরক উৎপন্ন হয়। এই কোরকগুলো থেকে নতুন চারাগাছ জন্ম নেয়, যা অঙ্গজ প্রজনন বা অযৌন প্রজননের একটি বিশেষ রূপ।

13. মাইটোকন্ড্রিয়া বিশেষ, কারণ তাদের নিজস্ব DNA এবং রাইবোজোম রয়েছে। এর ফলে তারা কী করতে পারে?

  • (A) নিজেরাই কোষের চারপাশে চলাচল করে।
  • (B) লাইসোজোমের মতো করে উপাদানগুলিকে পরিপাক করে।
  • (C) তাদের নিজস্ব কিছু প্রোটিন তৈরি করে।
  • (D) উদ্ভিদের মতো সূর্যালোক ব্যবহার করে খাবার তৈরি করতে পারে।
(C) তাদের নিজস্ব কিছু প্রোটিন তৈরি করে।

মাইটোকন্ড্রিয়ার নিজস্ব DNA এবং নিজস্ব রাইবোজোম থাকার কারণে তারা কোষের অন্য অংশের ওপর পুরোপুরি নির্ভর না করে নিজেদের প্রয়োজনীয় কিছু প্রোটিন নিজেই তৈরি করতে পারে।

14. যৌন মিলনের মাধ্যমে মানুষের মধ্যে নিম্নোক্ত কোন রোগটি ছড়াতে পারে?

  • (A) মধুমেহ
  • (B) অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম
  • (C) প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন
  • (D) ক্যান্সার
(B) অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম

যৌন মিলনের মাধ্যমে মানুষের মধ্যে অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম (AIDS) রোগ ছড়াতে পারে। এটি হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস (HIV) ভাইরাসের কারণে হয়।

15. নিম্নোক্ত কোনটির অম্লতা (acidity) সবচেয়ে বেশি?

  • (A) লেবুর রস
  • (B) দুধ
  • (C) ভিনেগার
  • (D) জল
(A) লেবুর রস

লেবুর রসে সাইট্রিক অ্যাসিড থাকে এবং এর pH মান দেওয়া বিকল্পগুলির মধ্যে সবচেয়ে কম। তাই লেবুর রসের অম্লতা সবচেয়ে বেশি। অম্লতা pH স্কেল দ্বারা পরিমাপ করা হয়। এর মান 0-7 এর মধ্যে হয়।

16. নিম্নোক্ত কোনটিতে দ্রুততম ব্যাপন পরিলক্ষিত হবে?

  • (A) কঠিনের মধ্যে কঠিন
  • (B) গ্যাসের মধ্যে তরল
  • (C) গ্যাসের মধ্যে গ্যাস
  • (D) তরলের মধ্যে কঠিন
(C) গ্যাসের মধ্যে গ্যাস

গ্যাসীয় মাধ্যমের কণাগুলোর গতিশক্তি সবচেয়ে বেশি থাকে। তাই গ্যাসের মধ্যে গ্যাসের ব্যাপন সবচেয়ে দ্রুত ঘটে।

17. 15 V বিভব পার্থক্য বিশিষ্ট দুটি বিন্দুর এক বিন্দু থেকে অপর বিন্দুতে 5 C তড়িৎ আধানকে (Q) নিয়ে যেতে কত কার্য (W) করতে হবে?

  • (A) 15 J
  • (B) 75 J
  • (C) \(\frac{1}{3}\) J
  • (D) 3 J
(B) 75 J

তড়িৎ বিজ্ঞানের সূত্র অনুযায়ী, দুটি বিন্দুর মধ্যে আধান স্থানান্তরের জন্য কৃতকার্য (W) হলো আধানের পরিমাণ (Q) এবং বিভব পার্থক্যের (V) গুণফলের সমান: W=Q×V
তড়িৎ আধান (Q)= 5 C
বিভব পার্থক্য (V) = 15 V
W=5×15= 75 J

18. মরিচা পড়া রোধ করতে কোন পদ্ধতিতে ইস্পাত ও লোহার উপর দস্তার প্রলেপ দেওয়া হয়?

  • (A) প্যাসিভেশান
  • (B) ক্যাথোডিক প্রোটেকশান
  • (C) তড়িৎলেপন
  • (D) দস্তালেপন
(D) দস্তালেপন

লোহা ও ইস্পাতকে মরিচার হাত থেকে রক্ষা করতে তাদের ওপর দস্তার (Zinc) পাতলা প্রলেপ দেওয়াকে দস্তালেপন বা গ্যালভানাইজেশন বলা হয়। দস্তা লোহার চেয়ে বেশি সক্রিয় হওয়ায় এটি নিজে ক্ষয়প্রাপ্ত হয়ে লোহাকে রক্ষা করে।

19. সিঙ্গেল ক্রপ ফার্মিংয়ের তুলনায় ইন্টারক্রপিং কীভাবে উপকারী?

  • (A) কম জমির প্রয়োজন হয়
  • (B) শ্রম খরচ কমায়
  • (C) জলসেচের চাহিদা বাড়ায়
  • (D) পুষ্টিজাত উপাদানগুলিকে সঠিকভাবে ব্যবহার করে এবং রোগের বিস্তার প্রতিরোধ করে
(D) পুষ্টিজাত উপাদানগুলিকে সঠিকভাবে ব্যবহার করে এবং রোগের বিস্তার প্রতিরোধ করে

ইন্টারক্রপিং (intercropping) বা মিশ্র চাষে জমিতে একসঙ্গে একাধিক ফসল ফলানো হয়। ফলে মাটির পুষ্টি উপাদান ঠিক থাকে এবং পোকা বা রোগের ছড়ানোর গতি কমে যায়। এছাড়াও জমির সঠিক ব্যবহার হয়। আগাছা কম জন্মায়।

20. HIV সংক্রমণ সম্পর্কে কোন বিবৃতিটি সঠিক?

  • (A) যৌন মিলনের মাধ্যমে HIV সংক্রমণ হতে পারে।
  • (B) বাষ্পকণার মাধ্যমে HIV ছড়াতে পারে।
  • (C) মশার কামড়ের মাধ্যমে HIV সংক্রমণ হতে পারে।
  • (D) সাধারণ স্পর্শের মাধ্যমে HIV ছড়াতে পারে।
(A) যৌন মিলনের মাধ্যমে HIV সংক্রমণ হতে পারে।

অনিরাপদ বা সুরক্ষাবিহীন যৌন মিলনের সময় HIV সংক্রমণ হয়। সংক্রামিত সিরিঞ্জ ব্যবহার করলে এই রোগ হয়।সংক্রামিত রক্তের মাধ্যমেও এটি ছড়াতে পারে।

21. যখন একটি বন্দুক থেকে গুলি ছোঁড়া হয়, তখন গুলিটি সামনের দিকে এগিয়ে যায় কেন?

  • (A) কারণ, প্রতিক্রিয়া হিসাবে বন্দুকটি পিছনের দিকে গতিশীল হয়
  • (B) কারণ, বায়ুজনিত বাধা সামনের দিকে কাজ করে
  • (C) কারণ, মাধ্যাকর্ষণ সামনের দিকে এটিকে নিয়ে যায়
  • (D) কারণ, ব্যারেলটি কোনো বল প্রয়োগ করে না
(A) কারণ, প্রতিক্রিয়া হিসাবে বন্দুকটি পিছনের দিকে গতিশীল হয়

বারুদের গ্যাস গুলিকে সামনের দিকে যে বলে ধাক্কা দেয় (ক্রিয়া), সেই একই সমান ও বিপরীত বল বন্দুকটির ওপর পিছনের দিকে প্রযুক্ত হয় (প্রতিক্রিয়া)। এটি নিউটনের গতির তৃতীয় সূত্র (প্রতিটি ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে) এবং ভরবেগের সংরক্ষণ সূত্রের ওপর ভিত্তি করে কাজ করে।

22. একটি উত্তল দর্পণের মেরু এবং বক্রতা কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব হল +40 cm হলে, দর্পণটির মেরু এবং ফোকাসের মধ্যবর্তী দূরত্ব কত হবে?

  • (A) -40 cm
  • (B) +20 cm
  • (C) +40 cm
  • (D) -20 cm
(B) +20 cm

একটি উত্তল দর্পণের ফোকাস দূরত্ব (f) বক্রতা ব্যাসার্ধের (R) অর্ধেক হয়। বক্রতা কেন্দ্র ও মেরুর দূরত্ব +40 cm হলে, ফোকাস ও মেরুর দূরত্ব হবে +40/2= +20 cm।
উত্তল দর্পণের ফোকাস দূরত্ব ধনাত্মক (+ve) হয়।

23. একটি লেন্স দ্বারা গঠিত বিবর্ধন (m), কোন সূত্র দ্বারা বস্তুর দূরত্ব (u) এবং প্রতিবিম্বের দূরত্বের (v) সঙ্গে সম্পর্কিত?

  • (A) m=u+v
  • (B) \(m=\frac{u}{v}\)
  • (C) \(m=\frac{v}{u}\)
  • (D) m=v-u
(C) \(m=\frac{v}{u}\)

লেন্সের ক্ষেত্রে রৈখিক বিবর্ধন \(m = \frac{v}{u}\) হয়। এটি প্রতিবিম্বের উচ্চতা ও বস্তুর উচ্চতার অনুপাতও প্রকাশ করে।

24. একটি টেবিলে হালকাভাবে আঘাত করলে, উৎপাদিত শব্দটি মৃদু হয় কেন?

  • (A) শব্দের দ্রুতি হ্রাস পায়
  • (B) কম্পনের ক্ষুদ্র বিস্তার ঘটে
  • (C) কম্পনের কম্পাঙ্ক কম হয়
  • (D) তরঙ্গদৈর্ঘ্য ছোট হয়ে যায়
(B) কম্পনের ক্ষুদ্র বিস্তার ঘটে

শব্দের প্রাবল্য বা তীব্রতা কম্পনের বিস্তারের বর্গের সমানুপাতিক। হালকা আঘাত করায় বিস্তার কম হয়। বিস্তার কম হওয়ার কারণে শব্দের তীব্রতা কমে যায় এবং শব্দ মৃদু শোনায়।

25. নিম্নোক্ত কোনটির সরল রৈখিক শৃঙ্খল বিশিষ্ট হাইড্রোকার্বন রয়েছে?

  • (A) আইসোবিউটেন
  • (B) বিউটেন
  • (C) 3-মিথাইলপেন্টেন
  • (D) 2-মিথাইলপ্রোপেন
(B) বিউটেন

কারণ বিউটেন একটি সরল রৈখিক শৃঙ্খলযুক্ত (straight-chain) হাইড্রোকার্বন, যার রাসায়নিক সংকেত \(\text{CH}_3\text{-CH}_2\text{-CH}_2\text{-CH}_3\)। বাকি বিকল্পগুলো শাখা শিকলযুক্ত (branched-chain) হাইড্রোকার্বন।