SSC GD 2026 Reasoning PYQ in Bengali | এসএসসি জিডির বিগত বছরের রিজনিংয়ের প্রশ্নোত্তর | 27 April 2026 Shift-2

SSC GD 2026 রিজনিংয়ের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর (27/04/2026 2nd Shift)

SSC GD পরীক্ষায় রিজনিং (Reasoning) একটি অত্যন্ত স্কোরিং এবং গুরুত্বপূর্ণ বিষয়। এসএসসি জিডির পরীক্ষায় চূড়ান্ত সাফল্য পেতে হলে বিগত বছরের প্রশ্ন (PYQ) সমাধানের কোনো বিকল্প নেই।
আজকের এই পর্বে (Set 2) আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি 27শে এপ্রিল, 2026 সালের দ্বিতীয় শিফটে (2nd Shift) অনুষ্ঠিত SSC GD পরীক্ষায় আসা রিজনিংয়ের প্রশ্ন ও উত্তর।

1. প্রথম বর্ণ-গুচ্ছটি যেভাবে দ্বিতীয় বর্ণ-গুচ্ছের সাথে সম্পর্কিত এবং পঞ্চম বর্ণ-গুচ্ছটি যেভাবে ষষ্ঠ বর্ণ-ব্যচ্ছের সাথে সম্পর্কিত, একই ভাবে চতুর্থ বর্ণ-গুচ্ছের সাথে সম্পর্কিত বিকল্পটি চয়ন করুন।
LK : GE :: ? : YD :: FG : AA

  • (A) DI
  • (B) CK
  • (C) DJ
  • (D) BJ
(C) DJ

G + 5 = L, E + 6 =K
A + 5 = F, A + 6 = G
তাই, Y + 5 =D, D + 6 = J

2. সিরিজটি সম্পূর্ণ করুন।
CFI : HMO :: BDF : ?

  • (A) IOP
  • (B) ILN
  • (C) HLP
  • (D) GKL
(D) GKL

C + 5 = H, F + 7 = M, I + 6 = O
তাই, B + 5 = G, D + 7 = K, F + 6 = L

3. একটি মাসের 2 তারিখ হলো সোমবার। এই মাসে 31 দিন রয়েছে। পরবর্তী মাসের 10 তারিখ কী বার হবে?

  • (A) রবিবার
  • (B) শনিবার
  • (C) শুক্রবার
  • (D) বৃহস্পতিবার
(C) শুক্রবার

(31-2)=29 + 10 = 39
39 কে 7 দিয়ে করলে 4 ভাগশেষ থাকে।
তাই, সোমবারের পরের দিন থেকে চতুর্থ দিন হবে শুক্রবার।

4. 1666 সালের প্রথম দিনটি কী বার ছিল?

  • (A) রবিবার
  • (B) শনিবার
  • (C) শুক্রবার
  • (D) সোমবার
(C) শুক্রবার

Code = 6 + 66 + 16 + 0 + 1 = 89
89 কে 7 দিয়ে ভাগ করলে 5 ভাগশেষ থাকে।
তাই, 1666 সালের 1 জানুয়ারি ছিল শুক্রবার

5. R, B, C, L এবং Q নামের 5 জন বালকের রানের তুলনা করা হলো। কোনো দুজন বালকের রান সমান নয়। B-এর রান Q-এর চেয়ে কম কিন্তু C-এর চেয়ে বেশি। L-এর রান R-এর চেয়ে বেশি কিন্তু C-এর চেয়ে কম। নিচের কোনটি এই বালকদের করা রানের সঠিক ক্রম?
I. Q > L > R
II. B > L > C

  • (A) শুধুমাত্র I
  • (B) শুধুমাত্র II
  • (C) I ও II উভয়ই
  • (D) I ও II কোনটিই নয়
(A) শুধুমাত্র I

প্রদত্ত তথ্য অনুযায়ী, Q > B > C > L > R
I. Q > L > R — সঠিক ✅
II. B > L > C — ভুল ❌

6. 6 জন বালক M, N, O, P, Q এবং R-এর উচ্চতা তুলনা করা হয়েছে। M-এর উচ্চতা কেবল Q এবং O-এর থেকে কম। P-এর উচ্চতা R-এর থেকে বেশি কিন্তু N-এর থেকে কম। কোনো দুটি বালকের উচ্চতা সমান নয়। এই বালকদের মধ্যে O হলো সবচেয়ে লম্বা। নিম্নলিখিত কার উচ্চতা M-এর থেকে কম কিন্তু P-এর থেকে বেশি?

  • (A) O
  • (B) R
  • (C) Q
  • (D) N
(D) N

O > Q > M > N > P > R
তাই, M-এর থেকে কম কিন্তু P-এর থেকে বেশি = N

7. পূজা নেহার চেয়ে বয়সে বড় কিন্তু রিনার চেয়ে ছোট। সীমা নেহার চেয়ে ছোট কিন্তু কিরণের চেয়ে বড়। সবচেয়ে ছোট কে?

  • (A) নেহা
  • (B) পূজা
  • (C) সীমা
  • (D) কিরণ
(D) কিরণ

রিনা > পূজা > নেহা > সীমা > কিরণ
তাই, সবচেয়ে ছোট = কিরণ

8. নিচের প্রশ্নটিতে দুটি বিবৃতি এবং তার পরে দুটি সিদ্ধান্ত I এবং II দেওয়া হয়েছে। সাধারণ সত্যের সাথে অমিল থাকলেও বিবৃতি দুটিকে সত্য বলে ধরে নিতে হবে এবং সিদ্ধান্তগুলোর মধ্যে কোনটি যুক্তিযুক্তভাবে সঠিক তা নির্বাচন করতে হবে।
বিবৃতি:
সমস্ত ট্রেন হয় বিড়াল।
কিছু বাইক হয় বিড়াল।
সিদ্ধান্ত:
I. সমস্ত ট্রেন হয় বাইক।
II. কিছু বাইক হয় ট্রেন।

  • (A) শুধুমাত্র সিদ্ধান্ত I অনুসরণ করে
  • (B) শুধুমাত্র সিদ্ধান্ত II অনুসরণ করে
  • (C) সিদ্ধান্ত I এবং II উভয়ই অনুসরণ করে
  • (D) সিদ্ধান্ত I বা II কোনটিই অনুসরণ করে না
(D) সিদ্ধান্ত I বা II কোনটিই অনুসরণ করে না

সমস্ত ট্রেন → বিড়াল
কিছু বাইক → বিড়াল
I. সমস্ত ট্রেন → বাইক ❌ — অনুসরণ করে না।
II. কিছু বাইক → ট্রেন ❌ — অনুসরণ করে না।

9. 'EAGLES' শব্দটির বর্ণগুলোকে পুনরায় সাজিয়ে নিচের কোন শব্দটি তৈরি করা যেতে পারে?

  • (A) SAGE
  • (B) LEGS
  • (C) GALE
  • (D) উপরের সবকটিই
(D) উপরের সবকটিই

EAGLES → SAGE ✅
EAGLES → LEGS ✅
EAGLES → GALE ✅
তাই, উপরের সবকটি শব্দ EAGLES-এর বর্ণ দিয়ে গঠন করা যায়।

10. সিরিজটি সম্পূর্ণ করুন।
BEG : CFH :: DFH : ?

  • (A) EGI
  • (B) FHI
  • (C) EHK
  • (D) FIK
(A) EGI

BEG + 1 = CFH
তাই, DFH + 1 = EGI

11. নিচের প্রশ্নটিতে, প্রদত্ত বিবৃতিগুলোকে সত্য বলে ধরে নিয়ে, দেওয়া দুটি সিদ্ধান্তের মধ্যে কোনটি/কোনগুলো নিশ্চিতভাবে সত্য তা নির্ধারণ করুন এবং সেই অনুযায়ী আপনার উত্তর দিন।
বিবৃতি:
L = F < D ≤ R, Y = T ≥ Q = L
সিদ্ধান্ত:
I. T > F
II. F ≤ Y

  • (A) শুধুমাত্র সিদ্ধান্ত I সত্য
  • (B) সিদ্ধান্ত I এবং II উভয়ই সত্য
  • (C) শুধুমাত্র সিদ্ধান্ত II সত্য
  • (D) সিদ্ধান্ত I বা II কোনটিই সত্য নয়
(C) শুধুমাত্র সিদ্ধান্ত II সত্য

এখানে, Q = L = F এবং T = Y ≥ F
I. T > F ❌ — T, F-এর সমানও হতে পারে।
II. F ≤ Y ✅ — Y ≥ F, তাই এটি সত্য।

12. নিম্নে প্রদত্ত বিকল্পগুলি থেকে সিরিজের অনুপস্থিত সংখ্যাটি খুঁজুন।
840, 820, 780, 720, ?

  • (A) 640
  • (B) 650
  • (C) 660
  • (D) 670
(A) 640

840 - 20 = 820
820 - 40 = 780
780 - 60 = 720
তাই, 720 - 80 = 640

13. নিম্ন বিকল্পগুলি থেকে এই ক্রমের পরবর্তী পদটি খুঁজুন।
AAB1, BCE2, CEH3, ?, EIN5

  • (A) DGL4
  • (B) DGK4
  • (C) DHK3
  • (D) EGK3
(B) DGK4

A + 1 = B, A + 2 = C, B + 3 = E ও 1 + 1 = 2
B + 1 = C, C + 2 = E, E + 3 = H ও 2 + 1 = 3
তাই, C + 1 = D, E + 2 = G, H + 3 = K ও 3 + 1 = 4

14. একটি নির্দিষ্ট সাংকেতিক ভাষায়, 'CENT'-এর সংকেত হলো '168' এবং 'TAPE'-এর সংকেত হলো '168'। তাহলে সেই একই সাংকেতিক ভাষায় 'PEACE'-এর সংকেত কী হবে?

  • (A) 120
  • (B) 124
  • (C) 130
  • (D) 136
(A) 120

CENT → 3 + 5 + 14 + 20 = 42 × 4 = 168
TAPE → 20 + 1 + 16 + 5 = 42 × 4 = 168
তাই, PEACE → 16 + 5 + 1 + 3 + 5 = 30 × 4 = 120

15. কোন সংখ্যাটি এই সিরিজটিকে সম্পূর্ণ করবে?
12 : 144 : : 9 : 81 : : 7 : 49 : : 8 : ?

  • (A) 49
  • (B) 81
  • (C) 64
  • (D) 144
(C) 64

12²=144; 9²=81; 7²=49;
তাই, 8²=64

16. (::) এর বাম দিকে প্রদত্ত দুটি চিত্র কিছু যুক্তি/নিয়ম/সম্পর্কের সাথে সম্পর্কিত। একই যুক্তি/নিয়ম/সম্পর্কের উপর ভিত্তি করে প্রদত্ত বিকল্পগুলি থেকে (::) এর ডান দিকে অনুপস্থিত চিত্রটি চয়ন করুন।

(A)

চিত্রটি ঘড়ির কাঁটার বিপরীতে 45° ঘুরবে।

17. প্রদত্ত শব্দগুলিকে অভিযানে যে ক্রমানুসারে ব্যবহার করা হয়েছে, সেই ক্রমে সাজান।
1. Cylinder
2. Cyclone
3. Cycle
4. Cymbal
5. Cyclostyle

  • (A) 32514
  • (B) 32541
  • (C) 45132
  • (D) 45123
(A) 32514

অভিধান অনুযায়ী বর্ণক্রমে সাজালে:
Cycle → Cyclone → Cyclostyle → Cymbal → Cylinder
অর্থাৎ, 3 → 2 → 5 → 4 → 1

18. দ্বিতীয় বর্ণ-সংখ্যা গুচ্ছটি যেভাবে প্রথম বর্ণ-সংখ্যা গুচ্ছটির সাথে সম্পর্কিত এবং চতুর্থ বর্ণ-সংখ্যা গুচ্ছটি যেভাবে তৃতীয় বর্ণ-সংখ্যা গুচ্ছটির সাথে সম্পর্কিত, একই ভাবে পঞ্চম বর্ণ-সংখ্যা গুচ্ছটির সাথে সম্পর্কিত বিকল্পটি চয়ন করুন।
(বিঃদ্রঃ: সংখ্যাটিকে তার অংকগুলিতে বিভক্ত না করে সম্পূর্ণ সংখ্যাটির উপর গাণিতিক ক্রিয়াকলাপটি সম্পন্ন করা উচিত। যেমন 13 সংখ্যাটি, 13-এর উপর গাণিতিক ক্রিয়াকলাপ করা যেতে পারে, যেমন 13এ যোগ/বিয়োগ/গুণ করা ইত্যাদি। 13 কে 1 এবং 3 এ বিভক্ত করে 1 এবং 3 এর উপর গাণিতিক ক্রিয়াকলাপ সম্পাদন অনুমোদিত নয়)।
TL210 : JV105 :: EK320 : IG160 :: DL500 : ?

  • (A) FG250
  • (B) JG250
  • (C) JF250
  • (D) FK250
(C) JF250

T + 2 = V, L - 2 = J ও 210 ÷ 2 = 105
E + 2 = G, K - 2 = I ও 320 ÷ 2 = 160
তাই, D + 2 = F, L - 2 = J ও 500 ÷ 2 = 250

19. প্রদত্ত শব্দগুলিকে অভিযানে যে ক্রমানুসারে ব্যবহার করা হয়েছে, সেই ক্রমে সাজান।
1. Violate
2. Vinegar
3. Violence
4. Violent
5. Violaceous

  • (A) 25314
  • (B) 52134
  • (C) 52314
  • (D) 25134
(D) 25134

অভিধান অনুযায়ী বর্ণক্রমে সাজালে:
Vinegar → Violaceous → Violate → Violence → Violent
অর্থাৎ, 2 → 5 → 1 → 3 → 4

20. একটি কোম্পানির জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এবং এপ্রিল মাসের মাসিক আয় (₹-এ) ছিল যথাক্রমে 75000, 82500, 90750 এবং 99825। একই ধারা বজায় থাকলে, জুন মাসে কোম্পানিটির আয় কত হবে?

  • (A) ₹1,50,168.33
  • (B) ₹1,40,712.56
  • (C) ₹1,20,788.25
  • (D) ₹1,70,128.56
(C) ₹1,20,788.25

প্রতি মাসে আয় 10% করে বৃদ্ধি পায়।
মে = 99825 + 9982.5 = 109807.5
তাই, জুন = 109807.5 + 10980.75 = 120788.25